
ময়মনসিংহের ভালুকায় প্রবীণ আওয়ামীলীগ নেতা, সাবেক ইউপি চেয়ারম্যন অবসর প্রাপ্ত শিক্ষক আলহাজ¦ জমির হোসেন বিএসসি (৮৫) বার্ধক্য জনিত কারণে শুক্রবার রাত ১২টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে ১ ছেলে, ৩ মেয়ে স্ত্রীসহ বহু আত্নীয় স্বজন, রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
কোল্লাব শহীদ স্মরণী উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠা জমির হোসেন বিএসসি, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ভালুকা উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি, ১১ নং রাজৈ ইউনিয়ন পরিষদের তিন বারের নির্বাচত চেয়ারম্যান ও জামিরা পাড়া সমিরউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। জমির হোসেন এর বড় মেয়ের জামাতা বেষ্টওয়ে গ্রুপের চেয়ারম্যান আলহাজ¦ মিজানুর রহমান।
তার মৃত্যুতে সাবেক সংসদ সদস্য আলহাজ¦ এম ও ওয়াহেদ গভীর শোক ও শোকসন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। এছাড়াও শোক প্রকাশ করেন, রাজৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নুরুল ইসলাম বাদশা ও সাবেক চেয়ারম্যান আনোয়ার উদ্দিন আহমেদ।