1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

পতনের মাধ্যমে লুটপাটের খেসারত দিয়েছে আওয়ামীলীগ-ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জনিয়ার শ্যামল

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১০৫ বার পঠিত
কেন্দ্রীয় বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহাবুব শ্যামল বলেছেন, বিগত ১৬ বছর আওয়ামীলীগ সরকার লুটপাটের রাজনীতির মাধ্যমে দেশে লুটপাট কায়েম করেছিলো। যার খেসারত তাদের দিতে হয়েছে।
এই আওয়ামীলীগ সরকার নিজেদের পকেট ভারি করতে ভূয়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আঁকড়ে ধরে ছিলো। একের পর এক প্রহসনের নির্বাচনের মাধ্যমে তারা জনবিচ্ছিন্ন হয়ে নিঃসঙ্গ হয়ে পড়েছিলো। তাই পতনের সময় তাদের পাশে কেউ ছিলোনা। তিনি বলেন, বিএনপি কখনো চায়না আগামীতেও এ ধরণের কোন পরিবেশ সৃষ্টি হউক। বরং বিএনপি চায় জনগনের স্বার্থে কাজ করার জন্য। তাই আওয়ামীলীগের পথ অনুসরণ না করে জনগনের স্বার্থে দলীয় নেতাকর্মীদের কাজ করার উদাত্ত আহ্বান  জানান তিনি।
শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাচারি পাড় জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন মুক্ত মঞ্চে জেলা শ্রমিকদল আয়োজিত রিক্সা ও ভ্যান শ্রমিকদলের শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামীলীগদের দালালদের মাধ্যমে প্রকৃত রিক্সা শ্রমিকদের বঞ্চিত করে মোটা অংকের টাকার বিনিময়ে সিন্ডিকেট করে লাইসেন্স বিক্রী হয়েছে। যার খেসারত দিয়েছে রিক্সা ও ভ্যান শ্রমিকরা। এই অন্যায় অত্যাচার থেকে বিএনপি তাদেরকে মুক্ত করবে।
সভায় জেলা রিক্সা ও ভ্যান শ্রমিকদলের সভাপতি মোঃ ঝাড়– মিয়ার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সহ-সভাপতি এডঃ শফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক যুগ্ম সম্পাদক এবিএম মমিনুল হক, এডঃ তরিকুল ইসলাম রোমা প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা। এর আগে রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠন মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেয়।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর