1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মাহমুদউল্লাহর নো বলটাই ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল: বললেন রিংকু

স্পোর্টস ডেস্কঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৮৭ বার পঠিত

মাহমুদউল্লাহ রিয়াদের টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ সিরিজ। গতকালকের ম্যাচের পর আর একটাই ম্যাচ বাকি থাকবে। অবসর ঘোষণার পর দিল্লিতে খেলতে নেমে শেষের শুরুটাও নিশ্চিতভাবেই উপভোগ করেছিলেন তিনি নিজেও। তবে বাংলাদেশের হাতে থাকা ম্যাচটাও খানিকটা ফস্কে গেছে তারই এক নো বলের পরপরই।

ইনিংসের ৯ম ওভারে আক্রমণে এসে চতুর্থ বলে নো বল করেন রিয়াদ। তার আগে পর্যন্ত ৮.৩ ওভারে ভারতের স্কোর ছিল ৩ উইকেট হারিয়ে ৬৬ রান। নো বলে পাওয়া ফ্রি হিটে নীতিশ রেড্ডি লং অনের ওপরে হাঁকিয়েছেন ছক্কা। ম্যাচের মোমেন্টামও বদলে যায় সেখান থেকেই। ২০ ওভার শেষে ভারতের স্কোরবোর্ডে জমা পড়ে ২২১ রান। তাতে তারা ম্যাচ জেতে ৮৬ রানের বড় ব্যবধানে।

মাহমুদউল্লাহর সেই নো বলটাই ম্যাচের পরিস্থিতি বদলে দিয়েছে, এমনটাই মনে করছেন রিংকু সিং। ভারতের এই ব্যাটার ম্যাচ শেষে বলেন, ‘মাহমুদউল্লাহর নো বল ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল।

এদিকে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তাসকিন আহমেদ বলেন, ‘আমিও দলের অংশ, আমিও খেলোয়াড়। অনেকদিন ধরে আমিও খেলছি, দুর্ভাগ্যজনকভাবে আমাদের আসলে খুব একটা উন্নতি হয়নি টি-টোয়েন্টিতে। এটা আমাদের ব্যর্থতা। কিন্তু চেষ্টার কোন কমতি নেই, হচ্ছে না। দেশে যেমনই হোক কিন্তু ভালো কন্ডিশনেও আমরা প্রায়ই ফেইল করছি, ভালো উইকেটগুলোতেও।’

সব মিলিয়ে টি-টোয়েন্টিতে আমাদের উন্নতি কম। আসলে আশা আর চেষ্টা ছাড়া কিছুই করার নেই এই মুহূর্তে আমাদের হাতে। সবকিছুর সিদ্ধান্ত বোর্ড নেয়, আমরা খেলোয়াড়েরা শুধুমাত্র সর্বোচ্চটা দিয়ে চেষ্টাই করতে পারি। ব্যর্থ হলে প্রত্যেকবার উন্নতির চেষ্টাটাই শুধু হাতে আছে, আর কোন কিছু হাতে নেই।’-যোগ করেন তিনি।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর