1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

বিজয়নগরে ২৫০ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেপ্তার-২, ট্রাক জব্দ

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১১৯ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২৫০ বস্তা ভারতীয় চিনিসহ ২ পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চিনি বহনকারী একটি ট্রাক জব্দ করা হয় সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের সাতবর্গ  এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পাবনা জেলার ইশ্বরদী উপজেলার চক আলাদী গ্রামের মোঃ নাজমুল হোসেন- (২৪) ও একই জেলার সদর উপজেলার চর-ভাঙ্গাবাড়িয়া গ্রামের মোঃ জাকারিয়া হোসেন-(২০)।
সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ মিডিয়া উইংস থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকালে বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের সাতবর্গ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদেরকে চিনির বিষয়ে জিজ্ঞাসা করলে তারা কোন সঠিক তথ্য দিতে পারেনি। ফলে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে চিনি আনা হয়েছে বিধায় তাদের কাছ থেকে ২৫০ বস্তা চিনি ও চিনি বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর