1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ময়মনসিংহে  ‘বিশ্ব বসতি দিবস’ আলোচনা সভা ও র্র্যালি ২০২৪ অনুষ্ঠিত

কাফি খান, স্টাফ রিপোর্টার ময়মনসিংহঃ
  • প্রকাশে সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১২২ বার পঠিত
ময়মনসিংহ জেলা প্রশাসন,বিভাগীয় প্রশাসন ও গণপূর্ত অধিদপ্তর তরুণ সমাজসহ সংশ্লিষ্ট সকলকে সম্পৃক্ত করে ‘বিশ্ব বসতি দিবস’ ২০২৪ উদযাপন উপলক্ষ্যে কর্মসূচী প্রণয়ন করে। 
দিবসটির এবারের প্রতিপাদ্য “Engaging Youth to create a better urban” যার ভাবার্থ “তরুণদের সম্পৃক্ত করি,উন্নত নগর গড়ি”। ১৯৮৬ সাল থেকে বিশ্বে অক্টোবর মাসের প্রথম সোমবার দিবসটি পালিত হয়ে আসছে। বাসযোগ্য ও নিরাপদ আবাসস্থলের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৮৫ সালে জাতিসংঘ ‘বিশ্ব বসতি দিবস’ পালনের সিদ্ধান্ত নেয়।
দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করে ময়মনসিংহ জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন ও গণপূর্ত বিভাগ ময়মনসিংহ।  আজ সোমবার ৭ অক্টোবর ২০২৪ সকাল ৯.৩০ মিনিটে শহরের টাউন হল থেকে বর্ণাঢ্য  র্র্যালি। জেলা প্রশাসনের ভাষা শহীদ আব্দুল জব্বার  মিলনায়তনে বিশ্ব বসতি দিবসের আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন তাহমিনা আক্তার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ময়মনসিংহ, সভাপতিত্ব করেন ড: মঈনুল ইসলাম অতিরিক্ত প্রধান প্রকৌশলী গণপূর্ত জোন,ময়মনসিংহ। বিশেষ অতিথি ছিলেন
আজিম উদ্দিন অতিরিক্ত জেলা প্রশাসক ময়মনসিংহ,সহকারি পুলিশ সুপার তাহমিনা আক্তার, মুমিনুন্নেসা মহিলা কলেজের সহকারি অধ্যাপক ভূগোল বিভাগ, ময়মনসিং সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী
অনুষ্ঠান পরিচালনা করেন মুহাম্মদ জিল্লুর রহমান সিদ্দিকী নির্বাহী প্রকৌশলী গণপূর্ত  বিভাগ,ময়মনসিংহ। প্রধান অতিথির বক্তব্যে তাহমিনা আক্তার বলেন, ‘ আমাদের  দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার কর্মসংস্থান, আবাসন, শিক্ষা, চিকিৎসা, যানবাহন ইত্যাদি নাগরিক সুবিধা নিশ্চিত করতে এবং জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে তরুণদের সম্পৃক্ত করে,উন্নত নগর গড়তে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।পরিকল্পিত নগরায়ণ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে অন্যতম নিয়ামক।
সভাপতি ড: মঈনুল ইসলাম বলেন ‘পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে সকল নাগরিকের আবাসন ও জীবনমান উন্নয়নে পরিকল্পনার বাস্তবায়ন, বস্তিবাসী ও দরিদ্র মানুষের আবাসন সমস্যার সমাধান, সহজ শর্তে দীর্ঘমেয়াদি ঋণের ব্যবস্থা করা ।সরকারের পাশাপাশি বেসরকারি আবাসন প্রতিষ্ঠান গুলোকেও এগিয়ে আসতে হবে। বিভাগীয় শহরকেন্দ্রিক নগর-পরিকল্পনা থেকে বেরিয়ে গোটা দেশের নগরগুলোর পরিকল্পনার কথা ভাবতে হবে।’
মুহাম্মদ জিল্লুর রহমান সিদ্দিকী নির্বাহী প্রকৌশলী গণপূর্ত  বিভাগ,ময়মনসিংহ বলেন ‘পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে সকল নাগরিকের আবাসন ও জীবনমান উন্নয়নে গৃহীত পরিকল্পনার বাস্তবায়নে  তরুণদের সম্পৃক্ত করে,উন্নত নগর গড়তে হবে।’
এ ছাড়াও ছাএদের মধ্যথেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,কবি নজরুল বিশ্ববিদ্যালয়,ময়মনসিংহ ইন্জিনিয়ারিং কলেজ,আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ও মুমিনোন্নেশা কলেজের শিক্ষার্থীরা আলোচনায় অংশ গ্রহন করে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর