1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

কর্পোরেট সুশাসনের জন্য ন্যাশনাল লাইফের ১১তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১০০ বার পঠিত

দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কর্পোরেট সুশাসনের জন্য ১১তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছে। ১০ সেপ্টেম্বর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ থেকে ন্যাশনাল লাইফের সিইও মো: কাজিম উদ্দিন ও সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ উক্ত অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো: খায়রুজ্জামান মজুমদার, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম উদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান ও বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খোন্দকার রাশেদ মাকসুদ। অনুষ্ঠানে জুরি বোর্ডের সদস্য আইসিএসবি’র চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ উপস্থিত ছিলেন।

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ-আইসিএসবি বাংলাদেশে পেশাজীবী চার্টার্ড সেক্রেটারীদের জাতীয় সংগঠন। ২০২৩ সালের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে কর্পোরেট গর্ভনেন্স প্রকাশের জন্য আইসিএসবি ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সকে ১১তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রদান করে।

উল্লেখ্য, দেশের জীবন বীমা শিল্পে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স টানা চতুর্থবারের মতো গৌরবময় এই অ্যাওয়ার্ড অর্জন করলো।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর