1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার শ্যামল

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৯৪ বার পঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, আওয়ামীলীগ সরকার ছিলো ফ্যাসিস্ট সরকার। বিগত তিনটি নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। ২০১৪ সালে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছিল তারা। সেই নির্বাচন ছিল একটি কুত্তা মার্কা নির্বাচন।
তিনি গত শনিবার রাতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব পাইকপাড়া হুমায়ূন কবীর পৌর প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপি আয়োজিত হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ড্যাব নেতা ডাঃ পিবি রায় সুপ্রিয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে শ্যামল বলেন, ২০১৮ সালে দিনের ভোট রাতের অন্ধকারে ছাপিয়ে ছিলো সরকার। সেই রাতের ভোটে নির্বাচনে তারা জয়লাভ করেছিল। চলতি ২০২৪ সালে ডামি নির্বাচন হয়েছে। আওয়ামীলীগের প্রতিপক্ষ আওয়ামীলীগ ছিলো। এই ডামি নির্বাচনে তারা ক্ষমতায় এসেছিল। নির্বাচনে তাদের কোন প্রতিপক্ষ ছিলোনা।
গত ৫ আগস্টের ছাত্র আন্দোলনের ঘটনা তুলে ধরে তিনি বলেন, বিগত তিনটি নির্বাচনে তরুন সমাজ ভোট দিতে পারে নাই। তরুন সমাজ এসব কারণেই ফুঁসে উঠেছিল।
আমরা জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বলতে চাই, আমরা ছাপানো ভোটের নির্বাচনে বিশ্বাস করিনা। আমরা আমাদের নেতৃবৃন্দকে বলেছি, আমরা এখনো বিরোধী দলে আছি। আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে যদি জনগণ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে আগামী দিনে আমরা সরকার গঠন করবো। এক্ষেত্রে জনগণকে সম্পৃক্ত করতে হবে। তিনি হিন্দু সম্প্রদায়ের প্রতিটি নাগরিককে নির্বিঘ্নে উৎসব মুখর পরিবেশে পূজা পার্বন করার আহবান জানান।
সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারন সম্পাদক মোঃ জহিরুল হক খোকন, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এ.বি.এম মমিনুল হক, অ্যাডভোকেট তরিকুল ইসলাম রোমা, অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু, আলী আজম, পৌর বিএনপির সাবেক  আহবায়ক জসিম উদ্দিন রিপন, পৌর বিএনপির সভাপতি নজির উদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী প্রমুখ।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর