1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় বাজার স্থিতিশীল রাখতে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে ডিসি, এসপি

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ১৫৩ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় মাহে রমজানে বাজার স্থিতিশীল রাখতে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। ১৪ মার্চ, বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান ও পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেনসহ ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা এই মনিটরিং কার্যক্রম চালান। এ সময় তারা শহরের আনন্দবাজার, জগত বাজার, সড়ক বাজার, কোর্ট রোডসহ বিভিন্ন বাজারের ক্রেতা বিক্রেতাদের সাথে পণ্যের মূল্য নিয়ে কথা বলেন এবং বিভিন্ন দোকানের ক্রয় মূল্যের সাথে বিক্রয়মূল্য সঠিকতা যাচাই করেন।
বাজার মনিটরিং শেষে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে প্রশাসন ধারাবাহিকভাবে মনিটরিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কেউ বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা প্রশাসক বলেন,নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুনসহ ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা ও উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর