
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষকের পুরুস্কারে ভূষিত হয়েছেন ভালুকার কৃতি সন্তান সুলতানা রাজিয়া। রাজিয়া ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের হাজ্বী মো. আবুল কাশেম ও মাহমুদা খাতুনের দ্বিতীয় সন্তান ও কবি সাংবাদিক সফিউল্লাহ আনসারীর ছোটবোন। তিনি ঢাকার বাড্ডা থানা হাজ্বী মাদবর আলী হাছানিয়া দাখিল মাদরাসার ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক।
৫ অক্টোবর শনিবার সকালে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সারাদেশের শ্রেষ্ঠ গুণী শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানে এই পুরুস্কারে তাকে ভ‚ষিত করা হয়।
অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বতী সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদুজ্জামান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এস এম এ ফায়েজ, ইউনেস্কো ঢাকার প্রধান সুসান ভিজে প্রমুখ।