1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

বাঞ্ছারামপুর যৌথ বাহিনীর অভিযানে নগদ অর্থ, মাদকসহ গ্রেপ্তার তিন

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১২৫ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় যৌথ অভিযানে ১ নং তেজখালী ইউপি আকানগরে (মধুপুর) শিল্পী বেগমের ঘর হতে ১১২ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৩৬ হাজার টাকা, ৪ টি মোবাইল সেট, ১ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শনিবার ৫ অক্টোবর ভোর পৌনে ৪ টার সময় পুলিশ ও সেনাবাহিনী এ যৌথ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতরা হলেন, শিল্পী বেগম আকানগর ( মধুপুর) গ্রামের মৃত হাছন আলীর মেয়ে, মোঃ ফারুক (৩৫) পাহাড়িয়াকান্দির মৃত হাছন আলীর ছেলে ও শহিদ উল্লাহ, আকানগর গ্রামের মোহন মিয়ার ছেলে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বাঞ্ছারামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ ধারা অনুসারে মামলা দায়ের করা হয়। পুলিশ মিডিয়া উইংস, ব্রাহ্মণবাড়িয়া প্রেস রিলিজ থেকে এতথ্য জানানো হয়।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর