1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চুয়াডাঙ্গায় ‘নিরাপদ সড়ক চাই’ কমিটির পক্ষ থেকে হেলমেট বিতরণ

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৯১ বার পঠিত

চুয়াডাঙ্গায় ‘নিরাপদ সড়ক চাই’ কমিটির পক্ষ থেকে দূর্ঘটনা প্রতিরোধে হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের মধ্যে হেলমেট বিতরণ করা হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শহরের বড়বাজার চৌরাস্তার মোড়ে দূর্ঘটনা প্রতিরোধে হেলমেট বিতরণ করা হয় এবং মোটরসাইকেলের অপর আরোহীকে মাথায় হেলমেট ব্যবহার করার জন্যবলা হয়। সেই সঙ্গে মোটরসাইকেল দুর্ঘটনায় সময় শরীরের মাথা নিরাপদ রাখার জন্য মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট বিহীন সড়কে মোটরসাইকেল না চালানোর জন্য সচেতনতামূলক নিদের্শনা দেওয়া হয়। মোটরসাইকেল দূর্ঘটনায় চালকদের যে পরিমাণ প্রাণহানী হয়েছে, তাদের ৮৮ শতাংশ হেলমেট বিহীন দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর ফলে।

বর্তমানে অপ্রাপ্ত বয়স্ক ছেলেদের হাতে মোটরসাইকেল না দেওয়ার জন্য অবিভাবকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে । দেশে অবৈধ যানবাহন বৃদ্ধি পাওয়ার কারনে দূর্ঘটনার পরিমাণও বেড়ে গেছে। অবৈধ যানবাহনের চালকরা ট্রাফিক আইন মেনে চললেনা, যেখানে সেখানে ওভারটেক করা, যেখানে সেখানে হঠাৎ করে থেমে যাওয়া, যানজট সৃষ্টি করা, রাস্তার ওপর যেখানে সেখানে দাঁড়িয়ে ভাড়া আদায় করা, হাইওয়েতে ছোটো বড়ো বৈধ অবৈধ যানবাহন একসাথে চলাচল করার ফলে দূর্ঘটনায় প্রাণহানী বেড়েই চলেছে। জাতীয় সড়ক দিবস উপলক্ষে ২২ অক্টোবরকে সামনে রেখে মাসব্যাপী সচেতনতা মূলক এ কার্যক্রম পরিচালনা করছে সড়ক নিরাপত্তা চুয়াডাঙ্গা জেলা কমিটি।

হেলমেট বিতরণের সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা নিরাপদ সড়ক চাই কমিটির সভাপতি এ্যাডভোকেট মানিক আকবর, সহ-সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকির হোসেন,সহ-সাধারণ সম্পাদক জামান আখতার, সহ-সাধারণ সম্পাদক শামিম আহমদ বিপ্লব, সাংগঠনিক সম্পাদক শামিম হোসেন,দপ্তর সম্পাদক শেখ লিটন প্রমুখ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর