1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সাঘাটায় শহীদ সাজ্জাদ ও আবু সাঈদ স্মরণে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আসাদুজ্জামান সুমন, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ২২০ বার পঠিত
গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ি ইউনিয়নের বাদিনার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে  ৪ অক্টোবর শুক্রবার বিকালে শহীদ সাজ্জাদ, আবু সাঈদ ও মুগ্ধ সহ সকল শহীদের  স্মরণে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান সোহাগ, সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহম্মেদ তুলিপ, গাইবান্ধা জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক আরসাদুল কবির রাঙ্গা।
সাঘাটা  উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শহিদুল ইসলাম বাদল, গাইবান্ধা জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফেরদাউস কবির, বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মোখলেছুর রহমান মুকুল, সাঘাটা  উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান মৃদুল, সাঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক উজ্জ্বল সরকার, বোনারপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ন-আব্বায়ক ফুয়াদ হাসান পপুল, ১০নং বোনারপাড়া  ইউনিয়ন যুবদল সদস্য সচিব  হাসান কবির, সাবেক ছাত্রনেতা আহসান হাবিব প্রিন্স, বোনারপাড়া সরকারি কলেজ ছাত্রদলের আব্বায়ক সৃজন আহমেদ শিপন, বোনারপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপি নেতা পাভেল আকন্দ সহ আরো অনেকে।
উক্ত ফাইনাল খেলায় বগুড়া জেলার এসকে আইটি ক্লাব  বাদিনার পাড়া ইয়ং স্টার ক্লাব কে চার – শূন্য গোলে পরাজিত করে। শেষে বগুড়া জেলার এসকে আইটি ক্লাব বিজয়ী দলকে পুরস্কার (ছাগল খাসি)  প্রদান করা হয়।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর