1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

আখাউড়ার ছাত্রলীগ সভাপতি দেশ ছেড়েছেন

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৬৩ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শাহবুদ্দিন বেগ শাপলু দেশ ছেড়েছেন। তিনি বর্তমানে কাতারে অবস্থান করছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। গত তিনদিন আগে কাতার পৌছান।
বৈষম্য বিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মিছিলে বাঁধা দিয়ে উত্তেজনার সৃষ্টি করেছিলেন শাহবুদ্দিন বেগ। “হুয়াট ইজ এক দফা” বলে এক শিক্ষার্থীর কাছ থেকে ব্যানার নিয়ে ছিঁড়ে ফেলার একটি ভিডিও চিত্র ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনার পরদিন আবার দলবল নিয়ে বাঁধা দিতে গিয়ে ধাওয়া খান শাহবুদ্দিন বেগ। ৫ আগস্ট তার রাধানগর কলেজপাড়ার বাড়িতে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর থেকেই তিনি পলাতক রয়েছেন।
শাহবুদ্দিন বেগ শাপলু আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোঃ তাকজিল খলিফা কাজলের ভাতিজি জামাই। চাচা শ্বশুরের সুবাদে তিনি আখাউড়ায় ব্যাপক প্রভাব বিস্তার করতেন। রাজনৈতিক সংগঠনের পাশাপাশি সামাজিক সংগঠনেও তার প্রভাব ছিলো।
এছাড়া টেন্ডারবাজি, অবৈধভাবে বালু উত্তোলন, জায়গা দখল,স্থলবন্দরে প্রভাব দেখানোসহ নানা ধরণের অভিযোগ উঠে তার বিরুদ্ধে। এদিকে গত মঙ্গলবার ফেসবুকে ছড়িয়ে পড়া ২১ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, এক হাতে পাসপোর্ট নিয়ে আরেক হাতে ব্যাগ টেনে স্ক্যানিং মেশিনের ভিতর দিয়ে যাচ্ছেন শাহবুদ্দিন বেগ। এরপর তিনি হাত উঁচিয়ে বিদায় জানান। ওইদিনই ফেসবুকে শাহবুদ্দিন বেগ লিখেন, ‘আলহামদুলিল্লাহ সকল প্রশংসা মহান রাব্বুল আলামিনের।’ ওই পোস্টে অনেকে তার প্রতি শুভকামনা জানিয়ে কমেন্টস করেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর