1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

এলজিইডি ক্রিলিকের পাইলট নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম (কেএমএস)-এর উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

এলজিইডি প্রতিষ্ঠিত ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) এর নিজস্ব পাইলট নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম (কেএমএস)-এর উদ্বোধন করা হয়েছে।

আজ ৩রা অক্টোবর বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পাইলট নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম (কেএমএস)-এর উদ্বোধন করেন এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ আলি আখতার হোসেন। এসময় প্রতিটি বিভাগ, অঞ্চল, জেলা ও উপজেলা পর্যায়ের প্রকৌশলীগণ অনলাইনে যুক্ত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে এলজিইডির প্রধান প্রকৌশলী বলেন, পাইলট নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম (কেএমএস) উদ্বোধন ক্রিলিকের জন্য মাইলফলক। ভবিষ্যতে ক্রিলিকের মাধ্যমে এলজিইডির প্রকৌশলীদের জলবায়ু বিষয়ক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষায়িত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

জলবায়ু বিষয়ক শিক্ষা, গবেষণা ও পেশাগত উন্নয়নের কথা বিবেচনায় রেখে সময়োপযোগী ফিচারের মাধ্যমে সাজানো হয়েছে কেএমএস। এর মাধ্যমে জাতীয় জলবায়ু সংক্রান্ত পলিসি, প্লানসমূহ, জলবায়ু তথ্য ও উপাত্ত, এলজিইডি ক্রিলিকের গাইডলাইন, ম্যানুয়েল, ক্লাইমেট রেজিলিয়েন্ট টুল (সিআরটি)সহ সাম্প্রতিক ঘটে যাওয়া বিভিন্ন ইভেন্টের ভিডিও ডকুমেন্টরি, ইমেজ ও প্রকাশনাগুলো শেয়ার করার উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে ডাউনলোড সুবিধাসহ সব তথ্য ব্রাউজ করার সুযোগ থাকবে।
ক্রিলিকের ওয়েবসাইট উদ্বোধনী অনুষ্ঠানে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলীগণ গোপাল কৃষ্ণ দেবনাথ, শেখ মুজাক্কা জাহের, কে. এম. জুলফিকার আলী, মোঃ আব্দুর রশীদ মিয়া, মোঃ আনোয়ার হোসেন ও ক্রিলিকের পরিচালক মোঃ আব্দুল হাকিম এবং ক্রিম এর প্রকল্প পরিচালক মোঃ আব্দুল খালেক উপস্থিত ছিলেন।

এছাড়া কেএফডব্লিউ পোর্টফোলিও কো-অর্ডিনেটর মোঃ তৌহিদুর রাহমান, আইডিসি-ক্রিলিকের টিম লিডার ড. ডান বুমসহ এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় সংযুক্ত ছিলেন। – সংবাদ বিজ্ঞপ্তি

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর