1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বাউয়েট ক্যাম্পাসে আই-ট্রিপল ই দিবস পালন করা হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১০৭ বার পঠিত

বাউয়েট, কাদিরাবাদ, নাটোরঃ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে ইইই বিভাগের সহযোগিতায় এবং আই-ট্রিপল ই স্টুডেন্ট ব্রা এর উদ্যোগে আই-ট্রিপল ই দিবস পালন করা হয়।

দিবসটি পালন উপলক্ষে গত মঙ্গলবার (০১ অক্টোবর) নেক্সাস ভবনের স্কাইলাইট হলে “স্নাতক পর্যায়ে গবেষণা ও টেকনিক্যাল পেপার লেখার কৌশল” বিষয়ক ওয়ার্কশপের আয়োজন করা হয়।

উক্ত ওয়ার্কশপ এর রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের ইইই বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল মতিন এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহযোগী অধ্যাপক ড. সুমাইয়া কবির। রিসোর্স পারসন তার জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে এই কর্মশালাটি সুন্দরভাবে পরিচালনা করেন। গবেষণা ও টেকনিক্যাল পেপার লেখার সঠিক উপায় সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করেন।

এসময় উপস্থিত ছিলেন বাউয়েটের ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মোঃ রুবেল বাশার, শিক্ষকমণ্ডলী এবং ছাত্র-ছাত্রীগণ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইইই বিভাগের ছাত্র মোঃ জাকারিয়া শাহীন জনি। বাউয়েটের ইইই বিভাগের বিভাগীয় প্রধান সমাপনী বক্তব্যে ডিপার্টমেন্টের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পরে ইইই বিভাগের বিভাগীয় প্রধান রিসোর্স পারসনকে ক্রেস্ট প্রদান করেন। এছাড়া দিবসটি পালন উপলক্ষে কেক কাটা হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর