1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চুয়াডাঙ্গায় বিনামূল্যে পিপিআর  রোগের টিকা প্রদান ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৮২ বার পঠিত
চুয়াডাঙ্গায় বিনামূল্যে পিপিআর রোগের টিকা প্রদান ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৯টায় সদর উপজেলার মোমিনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সাহাবুদ্দিন।
সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মোমিনপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশাদুল হক,  জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা. আ.হা.ম শামিমুজ্জামান, ছাগল উন্নয়ন খামারের প্রাণীসম্পদ কর্মকর্তা আরমান আলী ও প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. খোন্দকার শাওন হাসনাত উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, জেলায় চলতি মৌসুমে ৫ লাখ ৬০ হাজার ছাগল ও ভেড়ার পিপিআর রোগের টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সভায় জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সাহাবুদ্দিন বলেন, সকল ছাগল ও ভেড়াকে টিকার আওতায় আনা হবে। এ জন্য  প্রাণীসম্পদ কর্মকর্তা ও ছাগল খামারীদের এগিয়ে আসতে হবে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর