1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর মধ্যেঅংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

নারী উদ্যোক্তাদের জন্য স্মল এন্টারপ্রাইজ খাতে পুনঃঅর্থায়ন স্কীমের আওতায় বিনিয়োগ প্রবাহ বৃদ্ধি করার মাধ্যমে অর্থনৈতিক কর্মকান্ডে তাদের অংশগ্রহণ বৃদ্ধি এবং জামানতবিহীন বিনিয়োগ সুবিধা প্রাপ্তিতে সহজতর করার লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি বিভাগ এর সাথে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি বিভাগের পরিচালক জনাব নাহিদ রহমান এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ উদ্দীন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন।

উক্ত চুক্তি স্বাক্ষরের পর শাহ্জালাল ইসলামী ব্যাংকের পক্ষে উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব এম.এম. সাইফুল ইসলাম চুক্তিপত্র হস্তান্তর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব নুরুন নাহার, ক্রেডিট গ্যারান্টি বিভাগের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ জামাল উদ্দিন এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান জনাব মোঃ আবদুর রহিমসহ উভয় প্রতিষ্ঠানের উধর্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর