1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চুয়াডাঙ্গায় শিক্ষকদের মানববন্ধন

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯০ বার পঠিত
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবীতে চুয়াডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ মানববন্ধন করেছেন।
শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের ব্যানারে আয়োজিত মানববন্ধনে এ দাবী জানান তারা।
মানববন্ধনে শিক্ষকরা বলেন, একজন অষ্টম শ্রেণী পাস ড্রাইভারের বেতন গ্রেড ১২ তম। অথচ আমাদের প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক পদে নিয়োগ যোগ্যতা স্নাতক ও সমমান। সেখানে আমাদের বেতন গ্রেড ১৩ তম।
এছাড়া সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বেতন গ্রেড-১০, পুলিশের সাব ইন্সপেক্টর, উপ-সহকারী কৃষি অফিসার, ইউনিয়ন পরিষদ সচিব, মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তার পদে নিয়োগ যোগ্যতা স্নাতক সমমান হলেও তাদের বেতন গ্রেড-১০ম এবং ৯ম। সে ক্ষেত্রে শিক্ষকদের সাথে কেন এই বৈষম্য। তাই আজ আমরা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন করছি। এতে সদর উপজেলার সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অংশ নেন। রবিবার সকাল সাড়ে ১০টায় একই দাবীতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেওয়া হবে বলেও জানান শিক্ষকরা।
বহালগাছী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী মোহাম্মদ জুবায়েরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন প্রাথমিক শিক্ষক সমিতির চুয়াডাঙ্গা সদরের আহ্বায়ক তিুতহদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা, সদস্য সচিব দৌলাতদিয়াড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সরকারী শিক্ষক শামীম হোসেন, যুগ্ম-আহ্বায়ক কালুপোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সরকারী শিক্ষক মজিবর রহমান, হিজলগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সরিষাডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম, সরোজগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সরকারী শিক্ষক নজরুল ইসলাম, বহালগাছী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোমিন, শম্ভুনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সরকারী শিক্ষক গোলাম মোর্শেদ ও মাখালডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সরকারী শিক্ষক নাসির হোসেন প্রমুখ।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর