1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মদিনায় প্রবাসী মিলনমেলায় অংশ নিলো সোশ্যাল ইসলামী ব্যাংক

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১৪৮ বার পঠিত

মদিনায় প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় অংশ নিলো সোশ্যাল ইসলামী ব্যাংক। সম্প্রতি প্রবাসী বাংলাদেশি কমিউনিটি- মদিনা, মনওয়ারা, সৌদি
আরব আয়োজিত এই মিলনমেলায় মদিনায় বসবাসরত প্রায় ১৬০০ বাংলাদেশী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে এসময় জাফর আলমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা  পরিচালক মোহাম্মদ হাবীবুর রহমান এবং ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান ও এসইভিপি মোঃ তৌহিদ হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জাফর আলম বলেন, প্রবাসী বাংলাদেশিরা কঠোর পরিশ্রমকরে উপার্জন করে দেশে রেমিট্যান্স প্রেরণ করেন। তাঁদের এই রেমিট্যান্স দেশের অর্থনীতির চাকাকে সচল রাখে। তিনি বৈধপথে রেমিট্যান্স প্রেরণের জন্য প্রবাসী বাংলাদেশিদের আহ্বান জানান। তিনি বলেন, সোশ্যাল ইসলামী ব্যাংক সবসময় প্রবাসীদের সর্বো”চ গুরুত্ব দিয়ে থাকে এবং তাদের কষ্টার্জিত উপার্জন দ্রুত ও নিরাপদে তাদের পরিবারের কাছে পৌঁছে দিতে সচেষ্ট থাকে। আমরা প্রবাসী বাংলাদেশিদেরকে বিমানবন্দর থেকে নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় ঢাকার ভেতরে যেকোনো জায়গায় পৌঁছে দিচ্ছি এবং এসআইবিএল হাসপাতালে সর্বো”চ ডিসকাউন্ট সুবিধা দিয়ে থাকি। এছাড়াও আমরা প্রবাসীদের জন্য প্রবাসী ডিপোজিট স্কিম নামে একটি সেবাপণ্য প্রবর্তন করেছি। এই ডিপোজিট স্কিমের বিপরীতে বিনিয়োগ গ্রহণ করে
একজন প্রবাসফেরত রেমিট্যান্স যোদ্ধা ব্যবসা বাণিজ্য বা নিজ উদ্যোগে কিছু করতে পারবেন।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর