
সারাদেশের ন্যায় নওগাঁয় পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস । এ বছর ‘পর্যটন শান্তির সোপান’এই প্রতিপাদ্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার বিকেলে নওগাঁ সার্কিটহাউজে অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানার সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আ: আউয়াল। এসময় আরো বক্তব্য রাখেন অতিরিক্তজেলা প্রশাসক শিক্ষা,উপজেলা নির্বাহী অপিসার এস এম রবিন শীষ,প্রেস ক্লাবের সাবেক ও বর্তমান সভাপতি আবুবকর সিদ্দিক,কায়েস উদ্দিনসহ অন্যান্যরা।
সভায় বক্তরা বলেন নওগাঁয় অনেক পর্যটন কেন্দ্র আছে ।এগুলো আধুনিকায়ন করলে পর্যটকরা শান্তির সুবাতাশ পাবে।সেই সাথে দেশের রাজস্ব আয় বাড়বে কর্মসংস্থান বৃদ্ধি পাবে।