1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বন্যা কবলিতদের পুনর্বাসনের নিমিত্তে মুরগীর বাচ্চা, ধানের চারা, রাসায়নিক সার ও কীটনাশক বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৪ বার পঠিত

বন্যা কবলিতদের পুনর্বাসন নিমিত্তে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ২৭/০৯/২০২৪ ইং তারিখ বিকাল ৫টায় প্রান্তিক চাষীদের মাঝে পাঁচ হাজার মুরগীর  বাচ্চা ত্রিশ বিঘা পরিমাণ রোপনের ধানের চারা, রাসায়নিক সার ও কীটনাশক বিতরণ করা হয়।

এই কর্মসূচীটি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। স্বল্পমেয়াদী ব্রি-৭৫ ধানের চারা ২৫জন কৃষককে, বিনা-১৭ ধানের চারা ৩০জন কৃষককে এবং দীর্ঘ মেয়াদী বিআর-২৩ ধানের চারা ২০জন কৃষকের মাঝে বিতরণ করা হয়।

এসময়  উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালক প্রফেসর ড. এফ. এম. আমিনুজ্জামান, গেস্ট হাউজ ইন-চার্জ ড. মো: আরফান আলী, প্রধান খামার  তত্ত্বাবধায়ক মো: লুৎফুর রহমান মৃদুল, জনসংযোগ কর্মকর্তা মো: নজরুল ইসলাম, ঢাকা ব্যাংক পিএলসি এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট মো: কাতেবুর রহমান, ছাত্র সমন্বয়ক মো: রানা ইসলাম, সাব্বি আহম্মেদ, জাহিদ হাসান, মো: মফিজ শেখ, এস এম জাহিদ হুসাইন এবং নুর ইসলাম।  স্থানীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: মোস্তফা কামাল।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর