1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

রূপালী ব্যাংকে “ অফশোর ব্যাংকিং” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১৫৬ বার পঠিত

রূপালী ব্যাংক পিএলসি’র প্রশিক্ষণ একাডেমির (আরবিটিএ) উদ্যোগে  “Offshore Banking : Concept, Procedure, Regulations and Prospect” শিরোণামে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  মতিঝিলস্থ রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।

সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন দ্যা সিটি ব্যাংক পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড হেড অব বিজনেস শেখ মোহাম্মদ মারুফ।

সেমিনারে অংশ নেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, কাজী আব্দুর রহমান ও হাসান তানভীরসহ সকল মহাব্যবস্থাপক ও এডি শাখার প্রধানগণ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রশিক্ষণ একাডেমির মহাব্যবস্থাপক ও প্রিন্সিপাল মোহাম্মদ সাফায়েত হোসেন। আলোচনায় অফশোর ব্যাংকিং এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং রূপালী ব্যাংকে অফশোর ব্যাংকিং ইউনিট চালুর প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

 

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর