1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বিজয়নগরে ৫ ভুয়া সাংবাদিক আটক

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০১ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রাইভেটকারসহ ৫ ভুয়া সাংবাদিক আটক করেছে পুলিশ। বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন- গাজীপুর জেলার মৃত আনোয়ার হোসেনের ছেলে রাহিম রানা চৌধুরী (২৮), মোঃ আবুলের ছেলে মোঃ জোবায়ের হোসেন (৩৫), কিশোরগঞ্জ জেলার মো. বাদল মিয়ার ছেলে মো. মোমেন মিয়া (২৫), মৃত আতর আলীর ছেলে সায়েদ আহম্মেদ স্বপন (৩০) ও নরসিংদী জেলার মোঃ আসাদ মিয়ার ছেলে মো. জুনায়েদ মিয়া (২২)। তারা সবাই প্লাস্টিক ব্যবসায়ী। জানা যায়, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি টহল দল পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা ব্রিজে রাতে টহল দিচ্ছিলেন।
এসময় ‘একুশে নিউজ’ স্টিকার যুক্ত একটি প্রাইভেটকারকে থামতে সংকেত দেয় পুলিশ। পরে গাড়ি থামালে ভেতরে থাকা ৫ জন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তারা সাংবাদিক পরিচয় দেয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা সাংবাদিকতার পেশার সঠিক কোনো তথ্য দিতে পারেননি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন। পরে তাদেরকে থানা হেফাজতে আনা হয়েছে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, ভুয়া সাংবাদিকের পরিচয়ে ৫ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর