1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ভারতে মহানবীর নামে কটূক্তির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বৃষ্টি উপেক্ষা করে প্রতিবাদ মিছিল ও সভা

বিডি টাইমস ২৪ ডেস্ক :
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৫ বার পঠিত
ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেবির সাংসদ নিতেশ রানে কর্তৃক মহানবী হযরত মোহাম্মত (সাঃ) কে কটূক্তির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বৃষ্টি উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়া কওমী ছাত্র ঐক্য পরিষদের আয়োজনে শহরের জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ করে।
এতে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র ঐক্য পরিষদের সভাপতি মাওলানা ফখরুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তারিক জামিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র ঐক্য পরিষদের মুখপাত্র মাওলানা ওমর ফারুক, জেলা হেফাজত ইসলামের প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া খান, জেলা যুব ফোরামের সভাপতি মাওলানা জুনাইদ কাসেমি, জামিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা আনোয়ার বীন মুসলীম প্রমুখ। এসময় বক্তারা অবিলম্বে রাসুল সাঃ নামে কটুক্তির তীব্র প্রতিবাদ এবং রামগিরি মহারাজ ও নিতেশ রানে কে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দিতে ভারত সরকারের প্রতি আহ্বান  জানান। অন্যথায় ভারত অভিমুখী লং মার্চের হুশিয়ারী দেন বক্তারা।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর