1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৫ বার পঠিত

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র আওতাধীন কালিগঞ্জ, কেরানীগঞ্জ, কামরাঙ্গীর চর, চাষারা, নারায়নগঞ্জ, চন্দ্রা, জয়দেবপুর, গাজীপুর, গুলশান, ঢাকা ও আশুলিয়া, সাভার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে গত কয়েক দিনব্যাপি অভিযান পরিচালনা করে ৯১৯টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে । এতে দৈনিক প্রায় ৮,৬০,৯৮২ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে, যার আনুমানিক মাসিক মূল্য ৯৭.৯৯ লক্ষ টাকা।

অবৈধ গ্যাস সংযোগের মূল উৎপাটনের লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৩ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে তিতাস গ্যাসের আওতাধীন পূর্ব লামাপাড়া, ফতুল্লা, নারায়নগঞ্জ. নাওজোড়, কড্ডা, হরিনচালা, কোনাবাড়ী, আশুলিয়া, সাভার, গাজীপুর. ভালুকা, ময়মনসিংহ, মিরপুর, ঢাকা, কামরাঙ্গীর চর, কেরানীগঞ্জ ও মেঘনাঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ০৮টি শিল্প, ০৮টি বাণিজ্যিক ও ৪১টি আবাসিক অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন এবং প্রায় ৫০০ ফুট অবৈধ পাইপ লাইন অপসারন করা হয়েছে। এতে দৈনিক প্রায় ২,০২,৩৫৬ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে, যার আনুমানিক মাসিক মূল্য ৪০.০০ লক্ষ টাকা।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর