1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ইউনিয়ন ব্যাংক পিএলসি-এর শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৪ বার পঠিত

ইউনিয়ন ব্যাংক পিএলসি-এ শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন ব্যাংক পিএলসি এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুঃ ফরীদ উদ্দীন আহমদ।

বিশেষ অতিথি ছিলেন নিরীক্ষা কমিটির চেয়ারম্যান শেখ জাহিদুল ইসলাম, এফসিএ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, স্বতন্ত্র পরিচালক ড. শহিদুল ইসলাম জাহীদ, মোহাম্মদ সাইফুল আলম, শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম চৌধুরী এবং সদস্য-সচিব মুফতী মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী।

সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী।

উপস্থিত পরিচালকবৃন্দ চলমান তারল্য সংকট উত্তরণের জন্য শাখা ব্যবস্থাপকবৃন্দকে জরুরি ভিত্তিতে জমা সংগ্রহ ও আনাদায়ী বিনিয়োগ আদায়ের তাগিদ দেন। শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম চৌধুরী তাঁর বক্তব্যে শরীয়াহ্ পরিপালনের আহ্বান জানান এবং চলমান সংকট নিরসনে মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করেন।

ব্যাংকের চেয়ারম্যান মুঃ ফরীদ উদ্দীন আহমদ তাঁর বক্তব্যে অংশগ্রহণকারী সকল শাখা ব্যবস্থাপকগণের উদ্দেশ্যে বলেন, ইউনিয়ন ব্যাংক পিএলসি. দেশে-বিদেশে সেবা এবং ব্যবসায়িক সাফল্যের যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে তা অব্যাহত রাখতে হবে এবং আরো বেশী গ্রাহক বান্ধব, শরীয়াহ্ পরিপালন এবং গ্রাহকদের আস্থা অর্জনের মাধ্যমে দেশের সেরা ব্যাংকে পরিণত করতে হবে।

এছাড়াও সম্মেলনে ব্যাংকের আমানত, বিনিয়োগ, বৈদেশিক বাণিজ্য, প্রবাসী আয় এবং চলমান বিভিন্ন বিষয়ের উপর বিশদভাবে আলোচনা করা হয়। শাখা ব্যবস্থাপকগণকে কাঙ্খিত সেবা প্রদানের মাধ্যমে ২০২৪ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণের পরামর্শ দেওয়া হয়।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর