1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

সাঁথিয়ায় দূর্গা পুজা উদযাপনে মতবিনিময়

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৩ বার পঠিত

পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাখপুরে শারদীয় দূর্গা পুজা উদযাপন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কাশিনাথপুর ইউনিয়ন পরিষদের হল রুমে সোমবার এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও কাশিনাথপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ আশরাফুল ইসলামের উপস্থাপনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বেড়া সার্কেল (এএসপি) আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাশিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর মন্জুর এলাহী, কাশিনাথপুর ইউনিয়ন জামায়াতের আমীর মোস্তাফিজুর রহমান ফিরোজ, কাশিনাথপুর বাজার বণিক সমিতির সভাপতি রফিকুল হাজী, কাশিনাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী মুন্সী,ব্যবসায়ী আলম মোল্লা, বিএনপি নেতা মোতালেব হোসেন ও শাহানুর আলম পিন্টু।

এ সময় বেড়া সার্কেল (এএসপি) আবুল কালাম আজাদ উপস্থিত নানা শ্রেণি পেশার মানুষের নিকট সুষ্ঠ সুন্দর ভাবে দূর্গা পুজা উদযাপনের সহযোগিতা কামনা করেন। তিনি পুজা উদযাপনে হিন্দু সম্প্রদায়কে সকল প্রকার সহায়তার আশ্বাস দেন।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর