1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ মাসে কোরআনের হাফেজ ৯ বছর বয়সী মাসুদ

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০২ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় ৯ বছর বয়সী সুলতান মাসুদ নামের এক শিশু ১০ মাসে কোরআনে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে। তাদের এ কৃতিত্বে অভিভাবকসহ শিক্ষক-সহপাঠীরাও আনন্দিত। উজ্জল ভবিষ্যৎ কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবার।
সোমবার ২৩ সেপ্টেম্বর দুপুরে মাসুদ কোরআনে হাফেজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন “আফটার স্কুল তাহফিজ প্রোগ্রাম” এর প্রিন্সিপাল ও হিফজ বিভাগের প্রধান শিক্ষক মাওলানা হাফেজ মুফতি মনিরুল হক। মাসুদ সরাইল উপজেলার নোয়াগাঁও তেরকান্দা গ্রামের কৃষক জাকির হোসেনের ছেলে। ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম পাইকপাড়ার চকলেট ফ্যাক্টরি এলাকার “আফটার স্কুল তাহফিজ প্রোগ্রাম” (স্কুল এবং মাদরাসা) শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র।
মাসুদের বাবা জাকির হোসেন জানান, ছোটবেলা থেকেই কোরআন হিফজের বিষয়ে মাসুদের প্রবল ইচ্ছা ও আকর্ষণ ছিল। মাদ্রাসায় ভর্তির জন্য মাসুদ নিজেই বায়না ধরে।
এ
তে ২০২৩ সালে মাসুদকে “আফটার স্কুল তাহফিজ প্রোগ্রাম” (বাংলা ও আরবী) বিভাগে ভর্তি করা হয়। শুরুতে তাকে বাংলার পাশাপাশি পবিত্র কোরআনের হিফজ সবক দেওয়া হয়। এর ১০ মাসের মধ্যেই মাসুদ কোরআনে হাফেজ হয়ে ওঠে।
হাফেজ মাসুদ বলেন, আমি চেষ্টা করেছি, আল্লাহ সহায় ছিলেন বলেই মহাগ্রন্থ কোরআন আয়ত্ত করতে পেরেছি। ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আলেম হওয়ার স্বপ্ন তার।
আফটার স্কুল তাহফিজ প্রোগ্রাম” এর প্রিন্সিপাল মাওলানা হাফেজ মুফতি মনিরুল হক জানান, মাসুদ শান্ত প্রকৃতির শিক্ষার্থী। সঠিকভাবে দিক-নির্দেশনা অনুসরণ করে চলেছে। হাফেজ হতে তার প্রবল ইচ্ছা আর আকাঙ্খা ছিল। মাসুদ আমাদের প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করেছে। আল্লাহ তার ভবিষ্যত জীবনকে ইসলামের পথে কবুল করুক।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর