1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

জাতীয় প্রেস ক্লাব সঙ্গে ইনসাফ বারাকাহ হাসপাতালের (স্বাস্থ্যসেবা) কর্পোরেট চুক্তি স্বাক্ষর

মোঃ ওমর ফারুকঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৬৫ বার পঠিত

২৬ ফেব্রুয়ারি ২০২৪ সোমবার, জাতীয় প্রেস ক্লাব এবং ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের মধ্যে (স্বাস্থ্যসেবা) সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে স্বাক্ষর করেন ইনসাফ বারাকাহ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর প্রফেসর ডা: এম ফখরুল ইসলাম, এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হোসেন, এবং জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাকাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ ডা: রুহুল আমিন, বারাকাহ স্পেশালাইজড হাসপাতালের প্রজেক্ট এডমিনিস্ট্রেটর মো. নজরুল ইসলাম শাওন, ইনসাফ বারাকাহ হাসপাতালের এসিস্ট্যান্ট ম্যানেজার (বিপণন ও মিডিয়া ইনচার্জ) এইচ এম দুলাল, সিনিয়র এক্সিকিউটিভ (কর্পোরেট) মো. হিরো মিয়া, এক্সিকিউটিভ সাদ আবদুল্লাহ এবং জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব ভূঁইয়া, ব্যবস্থাপনা কমিটির সদস্য, আহ্বায়ক স্বাস্থ্য ও সদস্য কল্যাণ উপকমিটি বখতিয়ার রাণা, ব্যবস্থাপনা কমিটির সদস্য কল্যাণ সাহা প্রমুখ।

ইনসাফ বারাকাহ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর প্রফেসর ডা: এম ফখরুল ইসলাম বলেন, স্বাস্থ্য সেবায় আমরা সাংবাদিকদের পাশে থাকতে চাই।

জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, আজ থেকে জাতীয় প্রেস ক্লাবের সদস্য ও পরিবারের জন্য ইনসাফ বারাকাহ
হাসপাতলে সর্বোচ্চ ছাড়ে ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।

এই চুক্তির মাধ্যমে জাতীয় প্রেস ক্লাবের সকল সদস্য সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ফ্যামিলি মেম্বার সহ ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের বিভিন্ন স্বাস্থ্যসেবায় ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর