1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

আবু রেজা মোঃ ইয়াহিয়া’র এফএসআইবি’র এএমডি হিসেবে যোগদান

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০০ বার পঠিত

আবু রেজা মোঃ ইয়াহিয়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি স্যোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি তাঁর দায়িত্বকালে কোম্পানি সেক্রেটারি, ক্যামেলকো ও চিফ ল অফিসার হিসেবে কাজ করেন। দীর্ঘ ৩৫ বছরের কর্মজীবনে তিনি এই দুটি ব্যাংকের ইন্টারন্যাশনাল ব্যাংকিং ডিভিশন, ডেভেলপমেন্ট উইং, রিটেইল ইনভেস্টমেন্ট উইং ও লিগ্যাল ডিপার্টমেন্টে পেশাগত দক্ষতার স্বাক্ষর রেখেছেন। ১৯৮৯ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন।

জনাব ইয়াহিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএল.বি (অনার্স) এবং এলএল.এম ডিগ্রী অর্জন করেন। সভা, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ এবং প্রবাসী বাংলাদেশীদের বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠানোর জন্য উদ্বুদ্ধ করতে তিনি আমেরিকা, চীন, সিঙ্গাপুর, সৌদিআরব, ওমান, সংযুক্ত আরব আমিরাতসহ বিশে^র বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই জনাব ইয়াহিয়া’র লেখা ‘টেকসই ব্যাংকিং’, ‘দি আর্ট অব হ্যাপি লাইফ’ ও ‘ফিটনেসের সাতকাহন’ ইতোমধ্যে পাঠকমহলে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর