1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

আইএফআইসি ব্যাংকের সকল কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন চেয়ারম্যান মোঃ মেহমুদ হোসেন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৭ বার পঠিত

আইএফআইসি ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মোঃ মেহমুদ হোসেন-এর সঙ্গে ব্যাংকটির সকল কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর ২০২৪)  আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয় ‘আইএফআইসি টাওয়ার’-এ হাইব্রিড মডেলে আয়োজিত “মিট দ্য চেয়ারম্যান” শীর্ষক নির্দেশনামূলক মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা। এ সময় তিনি বলেন, গত জুলাই-আগষ্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর নবগঠিত পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ অনেক সংস্কারের কাজ হাতে নিয়েছেন। আমরা আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান জনাব মেহমুদ হোসেন সহ পর্ষদের সকল সম্মানিত সদস্যকে আইএফআইসি পরিবারে স্বাগত জানাচ্ছি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান জনাব মেহমুদ হোসেন। তিনি বলেন, আইএফআইসি ব্যাংকের কোন তারল্য সংকট নেই। দেশব্যাপী ছড়িয়ে থাকা শক্তিশালী নেটওয়ার্ক আর সময়োপযোগী তারুণ্য নির্ভর একটি শক্তিশালী ভিত্তি আছে ব্যাংকটির। কর্মীদের আরো পরিকল্পিতভাবে পেশাদরিত্ব নিশ্চিত করতেও গুরুত্ব আরোপ করেন তিনি। জনাব মেহমুদ আরো বলেন এখনই প্রকৃষ্ট সময় ব্যাংকিং সেক্টরে গুড গভার্ন্যান্স নিশ্চিত করার।

হাইব্রিড মডেলে আয়োজিত এ সভায় ব্যাংকের প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ ছাড়াও দেশব্যাপী ১৪০০ এর বেশি শাখা-উপশাখা থেকে কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় সকল শাখা-উপশাখার কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরদেন জনাব মেহমুদ হোসেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর