1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বেপজা অর্থনৈতিক অঞ্চলে ডেল্টাপোর্ট লিমিটেডের ৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৫ বার পঠিত

ব্রিটেন-আয়ারল্যান্ড মালিকানাধীন প্রতিষ্ঠান ডেল্টাপোর্ট লিমিটেড বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগে একটি পোশাক প্রস্তুতকারী কারখানা স্থাপন করতে যাচ্ছে।

এ লক্ষ্যে (২২-০৯-২০২৪) ঢাকাস্থ বেপজা নির্বাহী দপ্তরে প্রতিষ্ঠানটির সাথে চুক্তি স্বাক্ষর করলো বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, বিএসপি, এনডিসি, পিএসসি এর উপস্থিতিতে বেপজার পক্ষে সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মোঃ আশরাফুল কবীর এবং ডেল্টাপোর্ট লিমিটেড-এর পক্ষে জুনাইদ ইকবাল উমেরানি চুক্তিতে স্বাক্ষর করেন।

বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানটি বার্ষিক ২ কোটি পিস প্রটেক্টিভ ক্লথস্, ওয়ার্ক-ওয়্যার, বিভিন্ন ধরনের গার্মেন্টস পণ্য, পিপিই, হাসপাতাল গাউন, মাস্ক, বেড শীট, পর্দা ইত্যাদি তৈরি করবে যেখানে ৫৯৮০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বাংলাদেশে বিশেষত বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করায় ডেল্টাপোর্ট লিমিটেডকে ধন্যবাদ জানান বেপজার নির্বাহী চেয়ারম্যান। তিনি দ্রুত কারখানার নির্মাণ কাজ শুরু করতে বিনিয়োগকারীর প্রতি আহবান জানান।

উল্লেখ্য, ডেল্টাপোর্ট লিমিটেড পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইস্টপোর্ট লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান যারা ২০১৩ সাল থেকে কুমিল্লা ইপিজেডে তাদের ব্যবসা পরিচালনা করছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম ও সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর