1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বান্দরবানে পাহাড়ি-বাঙালি নেতাদের শান্তি আলোচনা

বান্দরবান সংবাদদাতা :
  • প্রকাশে সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৫ বার পঠিত
পাহাড়ি- বাঙালি সংঘর্ষের জের ধরে তিন পার্বত্য জেলার মধ্যে রাঙ্গামাটি ও খাগড়াছড়ি যখন উত্তপ্ত তখন অপর জেলা বান্দরবানের পরিবেশ শান্ত। এখানে অপ্রীতিকর ঘটনা এড়াতে হয়েছে শান্তি ও সম্প্রীতির সমাবেশ।
২০সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টায় জেলা প্রশাসনের উদ্যোগে জরুরি শান্তি-সম্প্রীতির বৈঠক আয়োজন করা হয়। এতে পাহাড়ি-বাঙালি সম্প্রদায় ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় সভাপতি/ চেয়ারম্যান কাজী মজিবর রহমান,পাহাড়ি সম্প্রদায়ের নেতা অংচমং মারমা, নারী নেত্রী ডনাইপ্রু নেলী, পার্বত্য নাগরিক পরিষদের নেতা নাসিরুল আলম, চনুমং মারমা, অ্যাডভোকেট উবাথোয়াই মারমা প্রমুখ।
সভায় পাহাড়ি-বাঙালি নেতারা বলেন, অপর দুই পার্বত্য জেলা রাঙ্গামাটি- খাগড়াছড়িতে অপ্রীতিকর ঘটনা ঘটলেও বান্দরবান শান্তি ও সম্প্রীতির জায়গা। এখানে পাহাড়ি-বাঙালি ১২টি সম্প্রদায় দীর্ঘকাল ধরে ভ্রাতৃত্বের বন্ধনে বসবাস করে আসছে। সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম জেলা বান্দরবান। এখানে যাতে কোনো সম্প্রদায়ের মধ্যে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সবাই একসঙ্গে কাজ করব।
জেলা প্রশাসক বান্দরবানের শান্তি সম্প্রীতি রক্ষায় ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে যেকোনো ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর