1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মুশফিক ও শান্তর দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশের জয়

স্পোর্টস ডেস্কঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

ঘরের মাঠে টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার কাছে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। তাই ওয়ানডে সিরিজ ধরে রাখতে প্রথম ম্যাচেই লঙ্কানদের উড়িয়ে দিয়েছে টাইগাররা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ছয় উইকেটে সফরকারীদের হারিয়েছে স্বাগতিকরা।

বুধবার (১৩ মার্চ) টস জিতে ব্যাটিংয়ে নেমে ২৫৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ২৫৬ রানের লক্ষ্য পায় টাইগাররা। জবাব দিতে নেমে মুশফিক ও শান্তর দুর্দান্ত ব্যাটিংয়ে  ৭ বল এবং ছয় উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় টাইগাররা।

লঙ্কানদের দেওয়া ২৫৬ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় স্বাগতিকরা। ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফেরেন ওপেনার লিটন দাস। ৯ বলে ৩ রান করে বাজে শট খেলে আউট হন আরেক ওপেনার সৌম্য সরকার। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি তাওহীদ হৃদয়ও। ৮ বলে ৩ রান করে সৌম্যকে সঙ্গ দেন তিনি।

দলীয় ২৩ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। তবে শান্তকে সঙ্গে নিয়ে টাইগার শিবিরে হাল ধরেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ। ৩৭ বলে ৩৭ রান করে আউট হন দেশ সেরা এই ফিনিশার ব্যাটার।

এরপর আরেক অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিতে থাকেন টাইগার অধিনায়ক। দুজনের ব্যাটে ভর করে জয়ের পথে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ। ৫৯ বলে মুশফিক ফিফটির দেখা পেলে, ১০৮ বলে সেঞ্চুরি তুলে নেন শান্ত।

শেষ পর্যন্ত মুশফিকের ৮৪ বলে ৭৩ রান এবং শান্তর ১২৯ বলে অপরাজিত ১২২ রানের ইনিংসে ভর করে ৭ বল এবং ছয় উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

শ্রীলঙ্কার হয়ে দুই উইকেট শিকার করেন দিলশান মাদুশানকা। এ ছাড়াও প্রামোদ মাদুশান ও লাহিরু কুমারা একটি করে উইকেট নেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে দুই লঙ্কান ওপেনার পাথুম নিশানকা ও আভিষ্কা ফার্নান্দো। তবে ফিফটি তুলতে পারেননি কেউই। ৩৩ বলে ৩৩ রান করে ফার্নান্দো আউট হলে, ২৮ বলে ৩৬ রান করে তাকে সঙ্গ দেন নিশানকা।

এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি সাদিরা সামারাবিক্রমা। ৫ বলে ৩ রান করেন তিনি। ৩৭ বলে ১৮ রান করে তাকে সঙ্গ দেন আসালাঙ্কা। তবে জানিথ লিয়ানাগেকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন কুশল মেন্ডিস। দুজনের ব্যাটে ভর করে এগিয়ে যেতে থাকে লঙ্কানরা।

৭৫ বলে ৫৯ রান করে মেন্ডিস আউট হলে বিপাকে পড়ে লঙ্কানরা। কারণ, চার রানে ব্যবধানে ওয়েনিন্দু হাসানাঙ্কা (১৩) এবং মাহেশ থিকশানা (১) হারায় বাংলাদেশ। ৬৯ বলে ৬৭ রান করে লিয়ানাগে আউট হলে উইকেট মিছিল শুরু করে বাকিরা।

প্রামোদ মাদুশান (৮) ও দিলশান মাদুশানকা শূন্য রান করে আউট হলে ৭ বল হাতে থাকতেই ২৫৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।

বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ এবং তানজিম হাসান সাকিব তিন করে উইকেট শিকার করেন। এ ছাড়াও মেহেদী হাসান মিরাজ নেন এক উইকেট।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর