1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

এলজিইডিতে ক্রিলিকসহ চারটি প্রকল্পের প্রশিক্ষণ উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০০ বার পঠিত

আজ রবিবার ২২ সেপ্টেম্বর এলজিইডি সদর দফতরের আরডিইসি ভবনের সেমিনার কক্ষে জলবায়ু সহিষ্ণু স্থানীয় অবকাঠামো কেন্দ্র (ক্রিলিক)সহ চারটি প্রকল্পের প্রশিক্ষণের উদ্বোধন করেন এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ আলি আখতার হোসেন। পাঁচ দিনব্যাপি টিওটি কোর্স অন আরটিকে জিপিএস এন্ড টোটাল স্টেশন ফিল্ড অপারেশন, সদ্য যোগদানকৃত এগারো জন সহকারী প্রকৌশলীদের তিন দিনের ওরিয়েন্টশন, চার দিনের ফিন্যানসিয়াল ম্যানেজমেন্ট, পাঁচ দিনের প্রিপারেশন অব টিপিপি এন্ড ডিপিপি উইথ রিগার্ড টু ক্লাইমেট চেইঞ্জ, দুই দিনের ডি-নথি প্রশিক্ষণ ও একদিনের ই-পিএমএস প্রশিক্ষণ শিরোনামে প্রশিক্ষণগুলো অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণ উদ্বোধনকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ আলি আখতার হোসেন বলেন, গ্রামীণ অর্থনীতি বলতেই বুঝায় এলজিইডির কর্মচাঞ্চল্য, গ্রাম বাংলার পরিবর্তনের রূপকার হচ্ছে এলজিইডি। আমাদের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের এই ধারণা লালন করতে হবে, ধারণ করতে হবে এবং যথা সময়ে কর্মসম্পাদন করতে হবে। গ্রামের মানুষ এলজিইডির প্রতি আস্থাশীল, তারা তাকিয়ে থাকে আমাদের দিকে -আমরা যেন সৎ থেকে আমাদের বিভিন্ন প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে গ্রাম বাংলার উন্নয়নে নিজেদের নিয়োজিত করতে পারি।

উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী গোপাল কৃষ্ণ দেবনাধ, আবদুর রশীদ মিয়া, মোঃ আব্দুল হাকিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ সেলিম মিয়া, মমিন মজিবুল হক সমাজী, বেলাল হোসেন, প্রকল্প পরিচালক মোঃ আবদুল খালেক। এছাড়া উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, মৌসুমী সালমিন, সহকারী প্রকৌশলী আসিফ আহনাফ চৌধুরী, ক্রিম-ক্রিলিকের টিম লিডার ডক্টর ডান বুম (Dr Daan Boom), পরামর্শক এন্তোনিও এ্যারেনাস (Antonio Arenas) ও প্রশিক্ষণ বিশেষজ্ঞ বান্দা হাফিজ।

এসময় প্রশিক্ষণার্থী, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও পরামর্শকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন এলজিইডি প্রশিক্ষণ ইউনিটের নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর