1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

শক্তিশালী ক্রিকেট দল গঠনের লক্ষ্যে ব্র্যাক ব্যাংকের ট্যালেন্ট হান্ট আয়োজন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৫ বার পঠিত

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ব্যাংকের কর্মকর্তাদের মধ্য থেকে খেলোয়াড় বাছাই করে একটি শক্তিশালী ক্রিকেট দল গঠনের লক্ষ্যে ট্যালেন্ট হান্ট ক্যাম্পেইনের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।

ইভেন্টটি অনুষ্ঠিত হয়েছিল ঢাকার ধানমন্ডি ক্রিকেট একাডেমির ইনডোর গ্রাউন্ডে। এদিন চ্যালেঞ্জিং আবহাওয়া সত্ত্বেও চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, রংপুর, যশোর এবং অন্যান্য জেলাসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ৪২ জন আগ্রহী সহকর্মী অংশ নেন ইভেন্টে।

ইভেন্টের ট্যালেন্ট স্কাউট হিসেবে ব্যাংকটি নিয়োগ দিয়েছে জাতীয় দলের সাবেক ক্রিকেটার আনোয়ার হোসেন মনিরকে যিনি মনির নামে সুপরিচিত। জনাব মনির পুঙ্খানুপুঙ্খভাবে খেলোয়াড়দের দক্ষতা এবং পারফরম্যান্স পর্যবেক্ষণ ও মূল্যায়ন করেন, যা ব্র্যাক ব্যাংক ক্রিকেট টিম গঠনে উপযুক্ত খেলোয়াড় বাছাই করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এই আয়োজনের তাৎপর্য তুলে ধরে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, “ব্র্যাক ব্যাংকে আমরা আমাদের সহকর্মীদের পেশাগত ও ব্যক্তিগত উন্নয়নে সবসময় গুরুত্ব দিয়ে থাকি। এই ট্যালেন্ট হান্টের আয়োজন আমাদের সহকর্মীদের কর্মউদ্দীপনা এবং সম্ভাবনা বিকাশে আমাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রমাণ। কর্পোরেট ক্রিকেট অঙ্গনে আমাদের ক্রিকেট দলের সাফল্য প্রত্যাশা করছি।

খেলাধুলার প্রচার ও প্রসারের মাধ্যমে ব্যাংকটি সহকর্মীদের মাঝে টিম স্পিরিট বৃদ্ধিতে সচেষ্ট আছে। ক্রিকেট দল গঠন এই প্রচেষ্টার অন্যতম দিক। এই ট্যালেন্ট হান্টের মধ্য দিয়ে নতুন প্রতিভা খুঁজে বের করেছে ব্র্যাক ব্যাংক। এই ক্রিকেট দল নিয়ে কর্পোরেট ক্রিকেট অঙ্গনে ব্যাংকটি সাফল্যের চিহ্ন রাখতে বদ্ধপরিকর।

ব্যাংকিং এবং খেলাধুলার মতো অফিসের নিয়মিত পেশাদার দায়িত্ব বহির্ভূত কার্যক্রমের সমন্বয়ে ব্যাংকটি কর্মক্ষেত্রে এমন একটি সংস্কৃতি তৈরি করতে চায়, যা ব্যাংকের মূল্যবোধের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এমন উদ্যোগ কর্মক্ষেত্রে বন্ধুত্ব, টিমওয়ার্ক এবং ওয়ার্ক-লাইফ ব্যালেন্স সৃষ্টিতে ভূমিকা রাখে, যা কর্মীদের মাঝে সফলতা অর্জনের স্পৃহা জাগিয়ে তোলে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর