1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় প্রস্তুতির বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৫ বার পঠিত
ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ উপলক্ষ্যে প্রস্তুতির বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা ইসলামী আন্দোলনের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সাবেক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, মুসলে উদ্দিন ভূইয়া, সাবেক সহ সভাপতি সৈয়দ আনোয়ার আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা গাজী নিজামুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ। লিখিত বক্তব্যে তিনি বলেন, ছাত্রজনতার অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা সহ বিভিন্ন দাবিতে আগামীকাল ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্ত মঞ্চে গণ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই। সমাবেশে আরো বক্তব্য রাখবেন- কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এবং বরেণ্য ওলামায়ে কেরাম ও পেশাজীবী শ্রেণীর প্রতিনিধিগণ।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর