1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

এডিস মশার প্রজননস্থল ধ্বংসে কার্যক্রম পরিচালনা করছে ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৭ বার পঠিত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ড. মহ. শের আলী বলেছেন, এডিস মশার প্রজননস্থল ধ্বংসে আমরা যথাযথ গুরুত্ব সহকারে প্রয়োজনীয় কার্যক্রম বাস্তবায়ন করে চলেছি। সম্প্রতি সারাদেশে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের বুড়িগঙ্গা হলে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

প্রশাসক বলেন, সম্প্রতি সারাদেশে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে। এর প্রেক্ষিতে মৃত্যু হারও বেড়েছে। ফলে গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রচার ও প্রকাশও বেড়েছে। যদিও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে আমরা যথাযথ গুরুত্ব সহকারে প্রয়োজনীয় কার্যক্রম বাস্তবায়ন করে চলেছি।

তিনি বলেন, অনাকাঙ্ক্ষিতভাবে যেসব রোগী মারা যাচ্ছেন, তাদের মধ্যে অনেকই ঢাকার ২ সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকার বাসিন্দা নন। তবুও সকল রোগীর আবাসস্থলকে কেন্দ্র করে বিশেষ চিরুনি অভিযান পরিচালনার মাধ্যমে আমরা এডিস মশার প্রজননস্থল ধ্বংস করে চলেছি। তাই মশক নিয়ন্ত্রণ কার্যক্রম বিশেষত বর্তমান সময়ে পরিচালিত এডিস মশার প্রজননস্থল ধ্বংসে আমাদের সামষ্টিক কার্যক্রম ‘সংবাদ বিজ্ঞপ্তি’ আকারে প্রতিদিনই গণমাধ্যমকে অবহিত করতে হবে। একইসঙ্গে তা আমাদের ওয়েবসাইটেও প্রকাশ হবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর