1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

সাঁথিয়ার সাবেক দুই মেয়রসহ ১৯ জনের নামে দুদকের মামলা

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতাঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৭ বার পঠিত

পাবনার সাঁথিয়া পৌরসভার ডেঙ্গু মশা নিধন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, প্রচার ও করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি বরাদ্দের ৪৩ লক্ষাধিক টাকা নিয়মবহির্ভূতভাবে আত্মসাৎ করার অভিযোগ মামলা হয়েছে। এ ঘটনায় পৌরসভার সাবেক দুই মেয়র মিরাজুল ইসলাম প্রামানিক ও মাহবুবুল আলম বাচ্চুসহ ১৯ জনের নামে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. মনোয়ার হোসেন বাদী হয়ে দুদক পাবনা অফিসে মামলাটি দায়ের করেন।

মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা মো. মিরাজুল ইসলাম প্রামানিক (৫৮) সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র। অপরজন সাঁথিয়া পৌর আওয়ামী লীগে সভাপতি ও সদ্য সাবেক মেয়র মাহবুবুল আলম বাচ্চু (৪৮)।

মামলার অন্য আসামিরা হলেন- সাঁথিয়া পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসেন খান (৫৪), মো. শাহীনুজ্জামান (৫৩), পৌরসভার সাবেক হিসাবরক্ষক মো. আব্দুল বারিক (৪৯), কার্য-সহকারী আবু ইছা শফিউল আলম (৪৭), পৌরসভার প্রধান সহকারী মো. নুরুজ্জামান (৪৩), পৌরসভার এম.এল.এস.এস মো. নুরুল ইসলাম (৪৬), ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. হামিদ ব্যাপারী (৬৬), ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. চাঁদ আলী (৫২), ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আব্দুল লতিফ (৬২), ৫ নং ওয়ার্ডের সাবেক কমিশনার মো. আব্দুল হাই (৬৫), ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. তোছাদ্দেক হোসেন নাসিম (৪৩), ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আফছার আলী (৬৮), ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আলাউদ্দীন (৩৩), ৩ নং ওয়ার্ডের সাবেক কমিশনার মো. শরিফুল ইসলাম (৪৪), ৭,৮,৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মোছা. জীবন নাহার (৬০), ১,২,৩ নং ওয়ার্ডের সাবেক কমিশনার মোছা. বুলবুলি খাতুন (৫৫) ও ৪,৫,৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মোছা. হাসিনা খাতুন (৪৭)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, পাবনার সাঁথিয়া উপজেলাধীন সাঁথিয়া পৌরসভার অনুকূলে স্থানীয় সরকার বিভাগ হতে ডেঙ্গু মশক নিধন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্রচার, কোভিড-১৯ (করোনা ভাইরাস) মহামারি মোকাবিলার লক্ষ্যে ২০১৯-২০২০ অর্থবছরে বরাদ্দকৃত ১৫ লাখ ৯০ হাজার ৪০০ টাকা, ২০২০-২০২১ অর্থবছরে বরাদ্দকৃত ১১ লাখ তিন হাজার ৮৬৭ টাকা, ২০২১-২০২২ অর্থবছরে বরাদ্দকৃত ১১ লাখ ২৫ হাজার ১৫০ টাকা আসামীদের যোগসাজশে ভুয়া বিল-ভাউচার ও কোটেশন তৈরি করে আত্মসাত করা হয়েছে।

এছাড়াও আসামিরা পরস্পর যোগসাজশের মাধ্যমে সাঁথিয়া পৌরসভার কোনো জিপ গাড়ি না থাকা সত্ত্বেও ব্যক্তিগত গাড়িতে জ্বালানি ব্যয়ের জন্য বিল উত্তোলন করে মোট ২ লাখ ১৫ হাজার ৯৬৬ টাকা ও সাঁথিয়া পৌরসভার ড্রেন পরিষ্কারের নামে ভুয়া বিল ভাউচার দাখিল করে ২ লাখ ৭২ হাজার ১৫০ টাকা আত্মসাত করেছেন।

সর্বমোট ৪৩ লাখ ৭ হাজার ৫৩৩ টাকা পরস্পর যোগসাজশে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে ভুয়া বিল-ভাউচার ও কোটেশন তৈরি করে বিল উত্তোলন করে আত্মসাৎ করে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়।

সাঁথিয়া পৌর সভার সাবেক মেয়র মিরাজুল ইসলাম প্রামানিক জানান, শুনেছি দুদকে আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আমি আইনি প্রক্রিয়ায় মামলার জবাব দেব। সদ্য সাবেক মেয়র মাহবুবুল আলম বাচ্চুর সাথে বার বার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. মনোয়ার হোসেন বলেন, প্রাথমিক অভিযোগের ভিত্তিতে পৌরসভার বিভিন্ন প্রকল্পের কাজ ঠিকমতো হয়েছে কিনা অনুসন্ধান করা হয়। করোনা ভাইরাস মোকাবিলার টাকা মানুষের জন্য খরচ না করে নিজেরা ভুয়া বিল ভাউচার দাখিল করে তা আত্মসাৎ করেছেন আসামিরা। অভিযোগের সত্যতা পাওয়ার পর মামলা করা হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর