1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মার্কেন্টাইল ব্যাংকের ‘সোনাইমুড়ী’ উপশাখা উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৮ বার পঠিত

আধুনিক ও সহজতর ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংকের ‘সোনাইমুড়ী উপশাখা’ (চৌমুহনী শাখার নিয়ন্ত্রণাধীন) আজ বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও মার্কেন্টাইল ব্যাংক এক্সচেঞ্জ হাউস (ইউকে) লিমিটেডের চেয়ারম্যান এম. আমানউল্লাহ প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মে উপশাখাটি উদ্বোধন করেন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এম. এ. খান বেলাল ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আউয়াল এবং স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুল ইসলাম চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের এএমডি মতিউল হাসান, ডিএমডিবৃন্দ মোঃ জাকির হোসাইন, আদিল রায়হান, শামীম আহম্মদ ও অসীম কুমার সাহা, সিএফও ড. তাপস চন্দ্র পাল, এসইভিপি শাহ মোঃ সোহেল খুরশীদ ও মোহাম্মদ ইকবাল রেজওয়ান, কোম্পানি সেক্রেটারি ও হেড অব এইচআর আবু আসগার জি. হারুনী ও সোনাইমুড়ী উপজেলার সহকারি কমিশনার (ভুমি) মোঃ শাহীন মিয়া উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন সোনাইমুড়ী পৌরসভার সাবেক মেয়র মোতাহের হোসেন মানিক ও স্থানিয় বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হেলাল উদ্দিন টুটুল।

কুমিল্লা-নোয়াখালী জোনাল হেড ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফরিদ উদ্দীন আহমেদ ভূঁইয়া, প্রধান কার্যালয়ের ব্রাঞ্চেস ডিভিশনের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হোসেন, চৌমুহনী শাখা প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মাহবুব জামিল, সোনাইমুড়ী উপশাখার ইনচার্জসহ আমন্ত্রিত অতিথি, গ্রাহকবৃন্দ ও ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ সোনাইমুড়ী উপশাখায় উপস্থিত ছিলেন।

মার্কেন্টাইল ব্যাংকের ৪৩তম সোনাইমুড়ী উপশাখা সাহিদা সাত্তার কমপ্লেক্স, হোল্ডিং-৪০৩/৭৪৭, ব্যাংক রোড, সোনাইমুড়ী, নোয়াখালীতে অবস্থিত।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর