1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

যানজট নিরসনে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ও পৌরসভার যৌথ অভিযান শুরু

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৩ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় যানজট নিরসনের লক্ষ্যে যৌথভাবে অভিযান শুরু করেছে পুলিশ ও পৌরসভা। বুধবার সকাল ১০ টার দিকে পুলিশ সুপার মোঃ জাবেদুর রহমান  এবং স্থানীয় সরকার বিভাগ, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক ও পৌর প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে শহরের ঘোড়াপট্টি ব্রীজ (থানা ব্রীজ) এলাকা থেকে এই অভিযান শুরু হয়। 
অভিযানকালে শহরের টি.এ.রোড, পৌর সুপার মার্কেট, প্রেসক্লাব প্রাঙ্গন, কুমারশীল মোড়, পুরাতন কোর্ট রোডসহ  শহরের বিভিন্ন এলাকায় ফুটপাতের উপর থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় অবৈধ অটোরিকশা ও ইজিবাইক আটক করা হয়।
অভিযান বিষয়ে পুলিশ সুপার মোঃ জাবেদুর রহমান বলেন, গত পাঁচ আগস্টের পর জেলা শহরের ট্রাফিক কার্যক্রম অনেকটাই ভেঙ্গে পড়ে। পরবর্তী সময়ে গ্রামাঞ্চলের অবৈধ রিকসা, ইজিবাইক নির্বিঘ্নে  শহরের প্রবেশ শুরু হয়। তাই শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ন স্থানে ফুটপাতগুলো অবৈধভাবে দখল হয়ে যায়। এতে জেলা শহরে তীব্য যানজটের সৃৃষ্টি হয়। যানজট নিয়ন্ত্রণের লক্ষ্যে আজ থেকে এই অভিযান শুরু হয়েছে।
তিনি আরো বলেন, অবৈধ রিকসা ও ইজিবাইককে জেলা শহরে চলতে দেয়া হবে না। জেলা শহরে অবৈধ রিকসা ও ইজিবাইক প্রবেশ করলে মামলা ও জরিমানা গুনতে হবে। এতে করে জেলা শহরের যানজট অনেকটাই কমে আসবে।
এ ব্যাপারে স্থানীয় সরকার বিভাগ,ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক ও পৌর প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন  বলেন, পৌরসভার পক্ষ থেকে ৩ হাজার অটোরিকসা এবং ১ হাজার ইজিবাইককে  চলাচলের লাইসেন্স দেয়া হয়েছে। এর বাইরে যারা জেলা শহরে প্রবেশ করে চলাচলের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে পৌরসভার পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে। এতে করে শহরের যানজট অনেকটাই নিয়ন্ত্রনে চলে আসবে।
উচ্ছেদ অভিযানকালে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারিগন উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর