1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ভালুকায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় মারধর চাঁদা দাবী থানায় অভিযোগ

খলিলুর রহমান (ভালুকা) ময়মনসিংহ :
  • প্রকাশে সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯২ বার পঠিত

ময়মনসিংহের ভালুকায় প্রকাশ্য মাদক বিক্রিতে বাধা দেওয়ায় মারধর ও চাঁদাদাবীর অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে মাদক বিক্রেতার বিরুদ্ধে ভালুকা মডেল থানায় অভিযোগ দিয়েছেন এক ভূক্তভোগী। সরেজমিনে ১৮ সেপ্টেম্বর বুধবার ভুক্তভোগী ভালুকা পৌরসভার ৯নং- ওয়ার্ড কাঠালী গ্রামের মৃত রমজান আলী শেখের ছেলে আশরাফুল হক জানান, একই এলাকার মৃত রজব আলী শেখের ছেলে মোঃ মনিরুল ইসলাম একজন মাদক ব্যবসায়ী।

কাঠালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে মনির তার মুদির দোকানে প্রকাশ্যে মাদক ব্যবসা করে আসছে দীর্ঘদিন যাবত। ২০১৮ সালে মনির তার দোকানে বসে মাদক ব্যবসা করা অবস্থায় বাধা দেওয়ায় আশরাফুলকে অশ্লীল ভাষায় গালমন্দ ও মারধর করতে চাইলে এলাকাবাসী তাকে উদ্ধার করে।

এই ঘটনার জেরে মনির আশরাফুলের কাজ থেকে বিভিন্ন সময় চাঁদা হিসেবে ৩লক্ষ পঞ্চাশ হাজার টাকা নেয় এবং আরো পঞ্চাশ হাজার টাকা চাঁদাদাবী করে। এছাড়াও মনির বিভিন্ন জায়গায় মিথ্যা অভিযোগ দিয়ে আশরাফুলকে হয়রানী করে আসছে। উক্ত ঘটনায় মনিরের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আশরাফুল।

এ ব্যাপারে মনির বলেন, মাদক ব্যবসা ও চাঁদাদাবীর অভিযোগ সত্য নয়। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শহি কামাল আকন্দ জানান, অভিযোগ পেয়েছি, তদন্দ সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর