1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

কসবায় কৃষকদের মধ্যে বিজিবির ধানের চারা বিতরণ

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৬ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিজিবির ৬০ ব্যাটালিয়নের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ধানের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বায়েক ইউনিয়ন পরিষদ চত্বরে এই ধানের চারা বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে ৬০ ব্যাটালিয়নের (সুলতানপুর ব্যাটালিয়ান) অধিনায়ক লেঃ কর্নেল এ.এম. জাবের বিন জব্বার, পিএসসি এই ধানের চারা বিতরণ করেন।
অনুষ্ঠানে কৃষকদের মধ্যে ১৭ বিঘা (৫৬১ শতক) জমি চাষাবাদের জন্য আমন ধানের চারা বিতরণ করা হয়। ধানের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন, সাংবাদিক খ.ম. হারুনুর রশীদ ঢালী, বিজিবির ৬০ ব্যাটালিয়নের সুবেদার সেলিম সরকার প্রমুখ।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর