1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ভালুকায় অটোরিকশা চালক হত্যা দুই আসামি গ্রেফতার অটো উদ্ধার

খলিলুর রহমান (ভালুকা) ময়মনসিংহ :
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৩ বার পঠিত

ময়মনসিংহের ভালুকায় চাঞ্চল্যকর অটো রিক্সা চালক হত্যা মামলার দুই আসামী গ্রেফতার ও ছিনতাইকৃত অটো উদ্ধার। অটোরিক্সা চালক খালেদ সাইফুল্লাহ ময়মনসিংহ সদর ওয়ারলেস গেইট এলাকার উমর ফারুকের ছেলে। নিহত খালেদ সাইফুল্লাহ উপজেলার কাঠালী পল্লীবিদ্যুৎ এলাকায় জেসমিন আক্তারের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো। এই ঘটনায় গ্রেফতার কৃত আসামীদের ১৭ সেপ্টেম্বর আদালের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানাযায়, ১৫ সেপ্টেম্বর সকালে উপজেলার রান্ধিয়া গ্রামের মুন্সীবাড়ী ব্রিজ সংলগ্ন এলাকা থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে ভালুকা মডেল থানা পুলিশ। এই ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে ১৬ সেপ্টম্বর ভালুকা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-১২। আসামী মো. রবিন (২৩) ও কবির হোসেন (৩৫) কে গ্রেফতার করে র‌্যাব-১৪। র‌্যাব আসামীদের থানায় হস্তান্তর করলে, ১৬ সেপ্টম্বর থানা পুলিশ আসামীদেরকে নিয়ে অভিযান করে আসামীদের দেখানো মতে পাগলা থানা এলাকা থেকে ছিনতাইকৃত অটোরিক্সা এবং গফরগাঁও থানা এলাকা থেকে ১টি ব্যাটারী উদ্ধার করে।

র‌্যাব জানায়, ১৪ সেপ্টেম্বর শনিবার দুপুরে গ্রেফতার হওয়া আসামিরা নিহত খালেদ সাইফুল্লাহর অটোরিকশা ভালুকা বাসস্ট্যান্ড থেকে রান্দিয়া যাওয়ার জন্য ভাড়া করে। পরে রান্দিয়া মুন্সীবাড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে আসামি কবির হোসেন (৩৫) নিহত খালেদ সাইফুল্লাহকে পেছন থেকে চাকু দিয়ে পেটে আঘাত করে। পরে আসামী মোহাম্মদ রবিন গাড়ি থামায় এবং নিহত খালেদ সাইফুল্লাহকে গাড়ি থেকে নামিয়ে রাস্তার পাশে ধরে রাখে।

পরবর্তীতে আসামি কবির হোসেন (৩৫) আহত খালেদ সাইফুল্লাহকে ছুরি দিয়ে পরপর বেশ কয়েকটি আঘাত করে। একপর্যায়ে গলায় ছুরিকাঘাত করে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর আসামিরা অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ জানান, আসামীরা পরিকল্পিত ভাবে অটো ভাড়াকরে অটোচালককে হত্যাকরে টোরিক্সা ছিনতাই করে। আসামীদ্বয় হত্যার ঘটনা প্রাথমিকভাবে স্বীকার করেছে। আসামীদের জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর