1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৯ বার পঠিত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রায়সা গ্রামে নিখোঁজের একদিন পর ফাহিম হোসেন নামে সাড়ে ৪ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় রায়সা গ্রামের আব্দুল লতিফ মালিথার বাঁশ বাগানের পাশের একটি ডোবা থেকে ফাহিম হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে রবিবার দুপুর ২ টার সময় ফাহিম হোসেন বাড়ী থেকে নিখোঁজ হয়। সে আলমডাঙ্গা উপজেলার খাসকররা গ্রামের আব্দুল করিমের ছেলে।
ফাহিম হোসেনের বাবা আব্দুল করিম জানান, রবিবার দুপুরে খেলার উদ্দেশ্যে  বাড়ী থেকে বের হয় ফাহিম। দীর্ঘ সময় পরও সে বাড়ীতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে সোমবার সকাল ১০ টার দিকে ডোবার পানিতে ফাহিমের লাশ ভেসে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে তার বাবা আব্দুল করিম ফাহিমের মরদেহ বাড়ীতে নিয়ে যান।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ  শেখ গনি মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর