1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

কুয়েতের সাবেক প্রধানমন্ত্রী শেখ জাবের মুবারক আল হামাদ আল মুবারক আল সাবাহর ইন্তিকাল।

বিডি টাইমস নিউজ ডেস্কঃ
  • প্রকাশে সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৯ বার পঠিত

কুয়েতের সাবেক প্রধানমন্ত্রী শেখ জাবের মুবারক আল হামাদ আল মুবারক আল সাবাহর ইন্তিকালে শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামী আমীর ডাঃ শফিকুর রহমান।

ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশ কুয়েতের সাবেক প্রধানমন্ত্রী শেখ জাবের মুবারক আল হামাদ আল মুবারক আল সাবাহর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১৫ সেপ্টেম্বর এক শোকবানী প্রদান করেছেন।

শোক বানীতে তিনি বলেন,
“গত ১৪ সেপ্টেম্বর ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশ কুয়েতের সাবেক প্রধানমন্ত্রী শেখ জাবের মুবারক আল হামাদ আল মুবারক আল সাবাহর ইন্তিকালে আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আমার নিজের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। তাঁর ইন্তিকালে কুয়েতের জনগণ ও মুসলিম বিশ্ব একজন যোগ্য নেতাকে হারালো।

তিনি কুয়েতের উন্নতি ও সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গিয়েছেন। কুয়েত ও মুসলিম বিশ্ব তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করবেন।

ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশ কুয়েতের সাবেক প্রধানমন্ত্রী শেখ জাবের মুবারক আল হামাদ আল মুবারক আল সাবাহকে জান্নাতে উচ্চ মার্যাদা প্রদান করার জন্য আমি আল্লাহর নিকট দোয়া করছি এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও কুয়েতের শোকাহত জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর