1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ছোট বোনের খোঁজে পথে পথে ঘুরছেন বড় ভাই

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯২ বার পঠিত

নওগাঁর রাণীনগরে হারিয়ে যাওয়া টাইটেল পাশ ছোট বোন নারগিছ বানু (২৮) কে পথে পথে খুজছেন বড় ভাই আব্দুল জলিল। এই বিষয়ে গত ৩ সেপ্টেম্বর থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করলেও আজ পর্যন্ত পুলিশ কোন সন্ধান করতে পাননি নারগিছের। ছোট বোন নারগিছকে অনেক খোঁজাখুজির পর এখন পর্যন্ত না পাওয়ায় অনেকটাই পাগলপাড়া বড় ভাই আব্দুল জলিল।

উপজেলার একডালা ইউনিয়নের নারায়নপাড়া গ্রামের মৃত-তায়েজ উদ্দীনের ছেলে আব্দুল জলিল জানান তার ছোট বোন নারগিছ গত আগস্ট মাসের ২৭তারিখে ডাক্তার দেখানোর জন্য আবাদপুকুরে শাহজাহান ডাক্তারের চেম্বারে যায়। চেম্বারে ভিড় থাকায় স্যালাইন আনতে যায় নারগিছ। এরপর থেকে তার আর কোন খোঁজ নেই। পরবর্তিতে অনেক জায়গায় খোঁজা-খুজি করেও এখন পর্যন্ত নারগিছের কোন সন্ধান পাওয়া যায়নি। নারগিছের গায়ের রং ফর্সা, উচ্চতা প্রায় ৫ফুট ৫ইঞ্চি। বয়স ২৮বছর। সে নওগাঁর নামাজগড় মাদ্রাসা থেকে টাইটেল পাশ করেছে। তার পরনে সালোয়ার কামিজের উপর কালো বোরখা ছিলো। যদি কোন ব্যক্তি নারগিছের সন্ধান পান তাহলে ০১৭৬৭৬৪৬৭৪৫ নম্বরে জানানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন আব্দুল জলিল।

থানার তদন্তকারী কর্মকর্তা তাজু ইসলাম বলেন এই বিষয়ে পুলিশের অনুসন্ধানী কার্যক্রম অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর