1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রলীগ নেতার দোকানে দুর্বৃত্তদের হামলা, আহত এক

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯০ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রলীগ নেতার দোকানে দুর্বৃত্তদের হামলার অভিযোগ উঠেছে। শনিবার ১৪ সেপ্টেম্বর সকালে জেলা শহরের কালাইশ্রীপাড়ায় ‘মেসার্স চৌধুরী সুজ’ নামে একটি জুতার দোকানে এই হামলার ঘটনা ঘটে। হামলায় আহত সাবেক ছাত্রলীগ নেতা সামসুজ আমান চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন। তিনি পৌরসভার পূর্ব মেড্ডার আলী আশরাফ চৌধুরীর ছেলে।

এ ঘটনায় সামসুজ আমান চৌধুরীর মা পারভীন আক্তার চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিবেন বলে জানান।

পারভীন আক্তার চৌধুরী বলেন, মাস্ক পরিহিত অজ্ঞাতনামা সংঘবদ্ধ ৮/১০ জনের একদল সন্ত্রাসী আমার ছেলের ওপর হামলা করে। ধারালো অস্ত্র দ্বারা আমার ছেলেকে প্রকাশ্যে হুমকি দিয়ে বলে যে, তাদেরকে দশ লক্ষ টাকা চাঁদা দিতে হবে। নতুবা ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর সহ আমার ছেলেকে প্রাণে খুন  করবে বলে শাসিয়ে যায়। তখন আমার ছেলে তাদের দাবীকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে প্রাণে হত্যার উদ্দেশ্যে মারপিট করতে থাকে। হামলাকারীদের একজনের ধারালো ছুরিকাঘাতে আমার ছেলের বাম হাতে ৬ টি সেলাই লেগেছে। এর আগে গত ৭ সেপ্টেম্বর রাত ৯ টার দিকে ফোন করে অজ্ঞাত নামা দুস্কৃতিকারীবর্গ হুমকি দিয়ে বলে- আমার ছেলে ব্যবসা করতে হলে দশ লক্ষ টাকা চাঁদা দিতে হবে। ওই সময় আমি বিষয়টি আমলে নেইনি।

তিনি আরও বলেন, সম্প্রতি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়াতেও দুর্বৃত্তরা আওয়ামী লীগ সরকার দলীয় নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট শুরু করে। এরই ধারাবাহিকতায় ঐ সময়ে দুর্বৃত্তরা আমার বাড়িতেও লুটপাট হামলা করে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সামসুজ আমান চৌধুরী বলেন, সন্ত্রাসীদের দাবীকৃত দশ লাখ টাকা চাঁদা না দিলে আমাকে ব্যবসা করতে দিবে না এবং প্রয়োজনে প্রাণে খুন করবে বলে প্রকাশ্য হুমকি দেয়। চাঁদা না দেওয়ায় আমার দোকানে হামলা ও মারধর করে। দুর্বৃত্তদের ভয়ে বর্তমানে আমি ও আমার পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর