1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

বিদেশী মদ ও গাঁজাসহ আশুগঞ্জে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০২ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১০৪ বোতল বিদেশী মদ এবং ৩০ কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এ সময় একটি পিকআপ ভ্যান ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার উজ্জ্বল কুমার দেব-(৪০), একই এলাকার মাহমুদুল হাসান-(১৮) ও শামসুল ইসলাম-(২৮), লক্ষীপুর জেলার সদর উপজেলার ভাঙ্গা গ্রামের মোঃ রিয়াজ-(৩২) ও নরসিংদী জেলার মনোহরদী উপজেলার মোঃ নজরুল ইসলাম-(২৬)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবির বলেন, শনিবার সকাল ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান আটক করা হয়। পরে পিকআপ ভ্যানে তল্লাশী চালিয়ে ১০৪ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী উজ্জ্বল, মাহমুদুল হাসান ও শামসুলকে গ্রেপ্তার করা হয়।
অপর দিকে সকাল ৯ টার সময় একই স্থানে পৃথক অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার আটক করা হয়। পরে প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী রিয়াজ ও নজরুলকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর