1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ভালুকায় সাবেক দুই এমপি সহ ১৯৮ জনের বিরুদ্ধে মামলা

খলিলুর রহমান, ভালুকা (ময়মনসিংহ):
  • প্রকাশে সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০২ বার পঠিত

ময়মনসিংহের ভালুকায় ২০১৮ সালে উপজেলা বিএনপির অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ১৯৮ জনকে চিহ্নিত ২০০ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করা হয়েছে। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মজিবুর রহমান মজু বাদী হয়ে ১১ সেপ্টেম্বর বুধবার রাতে ভালুকা মডেল থানায় এই মামলা দায়ের করেন। মামলা নং-১১।

মামলায় সাবেক এমপি কাজিম উদ্দিন আহমেদ ধনু ও এম এ ওয়াহেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, পৌর মেয়র মেজবাহ উদ্দিন কাইয়ূম, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক রফিকুল ইসলাম পিন্টু, এস এম আকরাম হোসাইন, শিহাব আমিন খান, নুরুল ইসলাম, জেসমিন নাহার রানী, শাহ আলম তরফদার, হারুনুর রশিদ, তোফায়েল আহমেদ বাচ্চু, নুরুল ইসলাম বাদশা, মুশফিকুর রহমান লিটন, লুৎফর রহমান খান শারফুল সহ ১০ ইউপি চেয়ারম্যান, উপজেলা যুবলীগের সভাপতি আনিছুর রহমান খান রিপন, সাধারণ সম্পাদক এজাদুল হক পারুলসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ১৯৮জনকে আসামী করা হয়েছে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর